মারিসা মেয়ার ইয়হু সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন ২০১২ সালে। তারপর থেকেই
স্মার্টফোনকেন্দ্রিক প্রযুক্তি আর সেবার দিকেই ঝুঁকেছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক
সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আদতে নতুন মেইল অ্যাপে পরিবর্তন
আসেনি পুরনোগুলোর কোনোটিতেই, বরং যোগ হয়েছে নতুন ফিচারগুলো।
এ
ব্যাপারে ইয়াহুর সিনিয়র ডিরেক্টর অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফার্নান্দো
ডেলগাডো বলেন, “একদম শুরু থেকে আমাদের ভাবনাটা এমন ছিল যে একজন্য ইয়াহু
ব্যবহারী অ্যাপটি ব্যবহার করবেন প্রতিদিন। আর অ্যাপটি যেন আপনার বিরক্তির
কারণ হয়ে না দাড়াঁয় তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা।”
নতুন অ্যাপে
একদম নিচের মেনু বারে আছে ‘নিউজ’ এবং ‘টুডে’ ট্যাব দুটি। নিউজ ট্যাবে
ক্লিক করলে ব্যবহারকারী চলে যাবেন নিউজ স্ট্রিমে। আর টুডে ট্যাবে থাকবে
আবহাওয়া, খেলাধুলা আর শেয়ারবাজার বিষয়ক আপডেট।
নতুন ফিচারগুলোর
সবগুলোই অপশনাল। চাইলেই বন্ধ করে রাখা যাবে অপশনগুলো। এছাড়াও ইয়াহু
হোমেইজের মতোই পার্সোনালাইজ করা যাবে অ্যাপের কন্টেন্ট।
খবর সংগ্রহের লিংক